আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ (২৫ জুন) সকালে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম।
এজিএমে উপস্থিত ছিলেন আইপিডিসি’র স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান সরওয়ার আজম খান, এফসিএ, এফসিএস; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ইকবাল চৌধুরী; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এ কে এম আতিকুল হক; এবং ব্র্যাক মনোনীত পরিচালক সাব্বির আহমেদ।
ভিডিও কনফারেন্সে আরও অংশগ্রহণ করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস, কোম্পানি সেক্রেটারি ব্যারিস্টার সামিউল হাশিম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান, এফসিএ, কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাররা ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন।
সভা শেষে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কোম্পানির প্রতি শেয়ারহোল্ডারদের আস্থা ও অব্যাহত সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

