ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তারল্য সংকট কাটিয়ে লেনদেনে আরও গতি আনতে দীর্ঘদিনের আলোচিত ‘স্ক্রিপ নেটিং’ বা ‘ইন্ট্রাডে ট্রেডিং’, অর্থাৎ একই দিনে শেয়ার কেনা ও বিক্রির ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২০তম সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করার শর্তে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে এ সুবিধা চালুর সম্মতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর দেশের দুই স্টক এক্সচেঞ্জ স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং কার্যক্রম চালু করতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *