২৭ জানুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেড এর শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্সড মিল্ক ৯.৮৯ শতাংশ, ফ্যামিলিটেক্স (বিডি) ৯.০৯ শতাংশ, জিবিবি পাওয়ার ৮.৭৭ শতাংশ, মাকসন স্পিনিং ৮.৫১ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল ৮.৩৮ শতাংশ, ডেল্টা স্পিনিং ৮.১৬ শতাংশ এবং রূপালী ব্যাংক ৭.৪৫ শতাংশ বেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *