পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির এজিএম আগামী ২১ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় এজিএম শুরু হবে।

