আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭৮ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস ৬ পয়সা কমেছে।

অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) ব্যাংকটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৮৬ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৩ পয়সা। এ হিসাবে ছয় মাসের ব্যবধানে ইপিএস ৩ পয়সা বেড়েছে।

এ ছাড়া ২০২৬ সালের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৮১ পয়সা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *