২৮ জানুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল জিবিবি পাওয়ার লিমিটেড এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানি দুটির শেয়ার দর যথাক্রমে ৬০ পয়সা ও ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থাকা বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এর শেয়ার দর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মাইদাস ফাইন্যান্স ৮.১৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স ৮.০০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৭.৬৯ শতাংশ, পূবালী ব্যাংক পিএলসি ৭.২৪ শতাংশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ৬.৮৩ শতাংশ বেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *