২৯ জানুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি । কোম্পানিটির ১৮ কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১৭ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *