২৭ জানুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড । কোম্পানিটির ২৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি । কোম্পানিটির ২৪ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড ।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে দ্য সিটি ব্যাংক পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড , ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *