২৫ জানুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিঃ । কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মাকসন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৬.৩৮ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লথিংস লিমিটেড এর শেয়ার দর ২০ পয়সা বা ৫.২৬ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে টাল্লু স্পিনিং ৫.১৯ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৫.০৫ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইল ৪.৫৫ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইং ৪.২৩ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৪.১৭ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৪.১৭ শতাংশ এবং মালেক স্পিনিং ৪.১০ শতাংশ কমেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *