০১ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০১ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড । কোম্পানিটির ২৩ কোটি ৮৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১৬ কোটি ১০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম , দ্য সিটি ব্যাংক পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *